ফ্রি অনলাইন ATS স্কোর চেকার
সফটওয়্যার সিভির কোন তথ্য পড়তে পারছে, দেখুন।
নিয়োগদাতা দেখার আগেই বেশিরভাগ আবেদন ATS স্ক্রিনিং সফটওয়্যার পড়ে। সিভির ফাইল দিন — সফটওয়্যার কোন তথ্য পড়তে পারছে তা এখানে দেখুন। লেখা, গঠন, তারিখ ও যোগাযোগের তথ্য কতটা পড়া যায়, আর সিভির লাইনে কাজের ফলাফল কতটা স্পষ্ট — এই দুইয়ের ভিত্তিতে ১০০-এর মধ্যে স্কোর দেখানো হবে।
ফাইল ব্রাউজারের মধ্যেই পড়া হয়, কোথাও আপলোড করা হয় না। কিছু সংরক্ষণ করা হয় না, আমাদের কাছেও আসে না।
ATS স্কোরের অর্থ কী, আর কীভাবে উন্নতি করবেন
নিয়োগদাতা দেখার আগে অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম সিভির ফাইল থেকে লেখা পড়ে, আর প্রয়োজনীয় অংশ, তারিখ ও যোগাযোগের তথ্য খোঁজে। আমাদের চেকার দুটি বিষয়ে স্কোর দেয় — সফটওয়্যার এর কতটা পড়তে পারছে, আর সিভির লাইনে কাজের ফলাফল কতটা স্পষ্ট। কোন অংশ কী যাচাই করে, স্কোরের অর্থ কী এবং ফল অনুযায়ী কোথায় সংশোধন দরকার, তা নিচে দেখুন।
স্কোরের অর্থ বুঝে নিন
১০০-এর মধ্যে এই স্কোর দুটি বিষয় মাপে: সফটওয়্যার সিভির লেখা, অংশ, তারিখ ও যোগাযোগের তথ্য পড়তে পারছে কি না, আর সিভির লাইনে সংখ্যা ও ফলাফলসহ কাজের প্রমাণ কতটা স্পষ্ট। এই স্কোর অভিজ্ঞতা বা যোগ্যতার মূল্যায়ন নয় — দুই কলামের সিভি দিলে অভিজ্ঞ প্রার্থীর স্কোরও সহজ লেআউট ব্যবহার করা কম অভিজ্ঞ প্রার্থীর চেয়ে কম হতে পারে।
- ৭৮ থেকে ১০০ — পড়া সহজ, ফলাফল স্পষ্ট
- সফটওয়্যার যোগাযোগের তথ্য, সিভির অংশ ও তারিখ খুঁজে পেয়েছে, আর লাইনগুলোতে কাজের ফলাফল দেখা যায় — অনেকগুলোতেই সংখ্যাসহ। "ATS উপযোগী" চিহ্নের জন্য স্কোর অন্তত ৮০ হতে হয়, আর সফটওয়্যারের ফাইল পড়ায় কোনো বাধা থাকা চলবে না।
- ৬৪ থেকে ৭৭ — ঠিক আছে, তবে প্রমাণ কম
- সফটওয়্যারের সিভি পড়ায় কোনো বাধা নেই। এখানে স্কোর সাধারণত আটকে থাকে লাইনগুলোর কারণে: ফলাফল ছাড়া শুধু দায়িত্বের তালিকা, বা সংখ্যা ছাড়া ফলাফল। যে লাইনে সংখ্যা বা পরিমাপযোগ্য পরিবর্তন যোগ হয়, সেটাই স্কোর বাড়ায়।
- ৪৮ থেকে ৬৩ — পড়া যায়, তবে প্রমাণ সামান্য
- এই সীমার সিভি সাধারণত পড়তে অসুবিধা হয় না, কিন্তু কাজে কী অর্জন হয়েছে তা খুব কম দেখায়: অল্প কয়েকটি লাইনেই সংখ্যা বা ফলাফল থাকে। শুধু গোছানো ফাইল দিয়ে এই সীমা পার হওয়া যায় না; লাইনে সংখ্যা ও ফলাফল যোগ হলে যায়। কী আগে শক্ত করতে হবে, রিপোর্টে তার তালিকা আছে।
- ৪৮-এর নিচে — আগে ফাইল, তারপর লাইন দেখুন
- হয় সফটওয়্যার ফাইলের বড় অংশ পড়তে পারেনি — স্ক্যান করা ফাইল, ছবি হিসেবে তৈরি সিভি, টেবিল বা টেক্সট বক্সের লেখা — নয়তো লাইনগুলোতে যাচাই করার মতো প্রায় কিছুই নেই। কোনটি, তা রিপোর্টেই দেখা যায়: ফাইল থেকে পড়া লেখা সম্পূর্ণ হলে কাজ লাইনগুলোতে; না হলে আগে সিলেক্ট করা যায় এমন টেক্সটসহ PDF তৈরি করুন।
স্ক্রিনিং সফটওয়্যার কেন সিভি বাদ দেয়
আমাদের চেকার এই সমস্যাগুলো খোঁজে। সবচেয়ে বেশি প্রভাব ফেলে এমন সমস্যাগুলো আগে দেওয়া।
- PDF-এ কোনো টেক্সট লেয়ার নেই
- স্ক্যান করা বা ছবি হিসেবে এক্সপোর্ট করা সিভি দেখতে ঠিক হলেও সফটওয়্যার কোনো লেখা পড়তে পারে না। এটি সবচেয়ে বড় সমস্যা, অথচ ফাইল দেখতে স্বাভাবিক লাগায় সমস্যাটি সহজে বোঝা যায় না।
- দুই কলাম
- অনেক সফটওয়্যার পুরো পৃষ্ঠা বাঁ থেকে ডানে পড়ে। দুই কলামের সিভিতে তাই দুই পাশের তথ্য মিশে যেতে পারে — যেমন পদের নাম দক্ষতার তালিকায় ঢুকে পড়ে। এক কলামের লেআউট সবচেয়ে নিরাপদ।
- যোগাযোগের তথ্য হেডার বা ফুটারে
- কিছু সিস্টেম হেডার ও ফুটার বাদ দেয়। ইমেইল ঠিকানা শুধু হেডারে থাকলে নিয়োগদাতা না-ও পেতে পারেন, ফলে যোগাযোগ করা সম্ভব হবে না।
- টেবিল আর টেক্সট বক্স
- টেবিল বা আলাদা টেক্সট বক্সের লেখা সফটওয়্যার ভুল ক্রমে পড়তে পারে, এমনকি বাদও দিতে পারে। সাধারণ অনুচ্ছেদ ও বুলেট লিস্ট ব্যবহার করুন।
- তারিখের অসামঞ্জস্যপূর্ণ বা অপরিচিত ফরম্যাট
- কাজের শুরু ও শেষের তারিখ দিয়ে সফটওয়্যার অভিজ্ঞতা হিসাব করে। এক জায়গায় 03/2024, অন্য জায়গায় March 2024 লিখলে হিসাব ভুল হতে পারে। আবার "present"-এর বদলে কোনো চিহ্ন দিলে সেটি না-ও বুঝতে পারে।
- অচেনা ফন্ট আর গ্রাফিক্স
- নকশা করা ফন্টের অক্ষর সফটওয়্যার ভুল পড়তে পারে। লেখার বদলে আইকন দিলে পড়ার মতো টেক্সট থাকে না। দক্ষতা বোঝাতে পাঁচটির মধ্যে চারটি তারা দেখালেও সফটওয়্যার তা থেকে কোনো তথ্য পায় না।
স্কোর কীভাবে বাড়াবেন
এই ক্রমে সংশোধন করুন। প্রথম দুটি পরিবর্তনেই সবচেয়ে বেশি উপকার হয়।
- টেক্সট PDF এক্সপোর্ট করুন, স্ক্যান বা ছবি নয়। লেখাটা সিলেক্ট করার চেষ্টা করে দেখে নিন।
- এক কলাম, উপর থেকে নিচে, যোগাযোগের তথ্য মূল অংশের ভেতরে।
- অপরিচিত নামের বদলে প্রচলিত শিরোনাম দিন — Experience, Education, Skills।
- সব তারিখ একইভাবে লিখুন: March 2024 – Present।
- বিজ্ঞাপনে যে শব্দ আছে সেটাই লিখুন। "financial reporting" চাইলে সিভিতে financial reporting-ই থাকুক, "reporting on financials" নয়।
- আবার যাচাই করে সফটওয়্যারের পড়া লেখাটুকু দেখুন। সেখানে যে তথ্য পাচ্ছেন না, নিয়োগদাতাও সিস্টেমে তা খুঁজে পাবেন না।
ATS নিয়ে দুটি ভুল ধারণা
- ATS স্কোর দেখে "অটো-রিজেক্ট" করে না
- প্রচলিত কোনো সিস্টেম নির্দিষ্ট স্কোরের নিচে থাকা আবেদন মুছে দেয় না। আসল সমস্যা হয় তথ্য খোঁজার সময়: নিয়োগদাতা ডেটাবেসে একটি দক্ষতা খুঁজলে, যে সিভির লেখা সফটওয়্যার পড়তে পারেনি সেটি ফলাফলে আসে না। অর্থাৎ আবেদন বাতিল হয়নি, কিন্তু খুঁজেও পাওয়া যাচ্ছে না।
- অতিরিক্ত কিওয়ার্ড দিলেই লাভ হয় না
- সাদা রঙে লুকানো লেখা বা একই শব্দ বারবার লিখলে সফটওয়্যারেও ধরা পড়ে, নিয়োগদাতাও বুঝতে পারেন — এতে আবেদন বাতিল হয়। বিজ্ঞাপনের কিওয়ার্ড শুধু তখনই ব্যবহার করুন, যখন তা নিজের যোগ্যতা বা অভিজ্ঞতার সঙ্গে মেলে।
ATS যাচাই নিয়ে প্রশ্ন
- এই ATS স্কোর চেকার কি সত্যিই ফ্রি?
- হ্যাঁ। যাচাই করা ফ্রি, যতবার খুশি করা যায়, সাইন-আপ লাগে না, আর কোথাও পেমেন্টের তথ্য চাওয়া হয় না। আমরা সিভি লিখে দিই; চেকারটা আছে যাতে আপনি বুঝতে পারেন সেটা আপনার দরকার কি না।
- সিভি কি কোথাও আপলোড হয়?
- না। PDF আপনার ব্রাউজারের ভেতরেই পড়া হয়, ডিভাইস ছেড়ে কোথাও যায় না। কিছুই জমা থাকে না, আমাদের সার্ভারেও কোনো কপি পৌঁছায় না — এই কারণেই ধীর ইন্টারনেটেও এটি কাজ করে।
- ATS স্কোর কী বোঝায়, আর কত হলে ভালো?
- এটি ১০০-এর মধ্যে দুটি বিষয়ের স্কোর: স্ক্রিনিং সফটওয়্যার সিভির লেখা, অংশ, তারিখ ও যোগাযোগের তথ্য কতটা পড়তে পারছে, আর সিভিতে সংখ্যা ও ফলাফলসহ কাজের প্রমাণ কতটা স্পষ্ট। ৭৮ বা তার বেশি হলে ভালো: সিভি সহজে পড়া যায় আর ফলাফল দেখায়। ৬৪ থেকে ৭৭ ঠিক আছে, তবে কোথাও কোথাও প্রমাণ কম; ৪৮ থেকে ৬৩ পড়া যায়, কিন্তু প্রমাণ সামান্য; আর ৪৮-এর নিচে হলে হয় ফাইলের বড় অংশ পড়া যায়নি, নয়তো লাইনগুলোতে প্রায় কিছুই দেখানো নেই।
- সিভির পাশাপাশি রিজিউমেও কি কাজ করে?
- হ্যাঁ — স্ক্রিনিং সফটওয়্যারের কাছে দুটোই এক জিনিস। ১০ MB পর্যন্ত যেকোনো PDF সিভি বা রিজিউমে চলবে, ইংরেজি বা বাংলা যেটাই হোক।
- অন্য অনলাইন সিভি চেকারের থেকে এটা আলাদা কীভাবে?
- বেশিরভাগ চেকারে ফাইল সার্ভারে আপলোড করতে হয়, এরপর ইমেইলে ফল আসে। এই চেকার ব্রাউজারেই ফাইল পড়ে এবং সঙ্গে সঙ্গে রিপোর্ট দেখায়। ফাইল থেকে সফটওয়্যার যে লেখা পড়তে পেরেছে, সেটিও দেখা যায় — ফলে কোন তথ্য ঠিকমতো পড়া হয়েছে, তা নিজেই বুঝতে পারবেন।